কাস্টমার মেসেজ দেয়,অর্ডার তৈরি হয়ে যায়।

হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অর্ডার এলে এআই নিজেই পণ্য চিনে নেয়, ঠিকানা বুঝে নেয়, স্টক আটকে রাখে আর কুরিয়ার বুক করে দেয়। ক্যাটালগ, পেমেন্ট, POS আর হিসাব — দোকানের বাকি সবকিছুও একই জায়গায়।

  • কার্ড লাগবে না
  • যেকোনো সময় বাতিল
কুরিয়ার ইন্টিগ্রেশন
৬+
পেমেন্ট গেটওয়ে
৫+
আপটাইম টার্গেট
৯৯.৯%
রবি–বৃহস্পতি সাপোর্ট
১০–৬

এখন যে কুরিয়ার, পেমেন্ট আর চ্যাট অ্যাপ ব্যবহার করছেন — সবগুলোর সাথেই চলে

কুরিয়ার
  • Steadfast
  • Pathao
  • RedX
পেমেন্ট
  • bKash
  • Nagad
  • SSLCommerz
চ্যাট
  • WhatsApp
  • Messenger
  • Telegram

দোকান চালাতে যা যা লাগে, সব এক জায়গায়।

দোকান, চ্যাট, কুরিয়ার আর হিসাব — আলাদা আলাদা জায়গায় ঘোরাঘুরি করতে হবে না।

স্টক আর গুনতে হবে না

অর্ডার এলেই স্টক আটকে যায়, ডেলিভারি হলে কেটে যায়। খাতার হিসাব আর গুদামের হিসাব আলাদা হয় না।

কুরিয়ারের টাকা মিলে যায়

Steadfast, Pathao, RedX-এ বুকিং আর ট্র্যাকিং এখান থেকেই। কুরিয়ার টাকা পাঠালে কোন অর্ডারের কত, নিজে থেকেই মিলে যায়।

ইনবক্স নিজেই সামলায়

চ্যাটের অর্ডার এআই পড়ে বুঝে নেয় আর উত্তর সাজিয়ে দেয়। আপনি শুধু দেখে পাঠান — ভরসা হলে পুরোটাই ছেড়ে দিতে পারেন।

দোকান, পাইকারি, সবই

কাউন্টারে বিক্রি, পাইকারি পার্টির আলাদা দাম, দেশের বাইরের অর্ডার — আলাদা সফটওয়্যার লাগে না।

হিসাব নিজে থেকেই ওঠে

প্রতিটা বিক্রি, ফেরত আর কুরিয়ার খরচ হিসাবের খাতায় বসে যায়। লাভ-লোকসান যেকোনো সময় দেখে নিন।

বাড়লে সাথে বাড়ে

একাধিক দোকান, স্টাফের আলাদা অ্যাক্সেস, নিজের ডোমেইন আর নিজস্ব অ্যাপ — সবই এক অ্যাকাউন্টে।

আপনি যা বিক্রি করেন, সেভাবেই সাজানো।

ছোট দোকান থেকে মাল্টি-ব্র্যান্ড — একই প্ল্যাটফর্ম আপনার সাথে বড় হয়।

ফ্যাশন ও লাইফস্টাইল

ভ্যারিয়েন্ট, দ্রুত COD আর সহজ রিটার্ন।

  • সাইজ/কালার ভ্যারিয়েন্ট
  • COD রিকনসিলিয়েশন
  • রিটার্ন ও এক্সচেঞ্জ
আরও জানুন

পারফিউম ও বিউটি

স্পেসিফিকেশন, ব্যাচ ট্র্যাকিং আর প্রিমিয়াম ব্র্যান্ডিং।

  • প্রোডাক্ট স্পেক শিট
  • ব্যাচ/এক্সপায়ারি
  • বান্ডল ও গিফট
আরও জানুন

ইলেকট্রনিক্স ও গ্যাজেট

ওয়ারেন্টি, সিরিয়াল আর হাই-ভ্যালু সুরক্ষা।

  • ওয়ারেন্টি ট্র্যাকিং
  • ফ্রড চেক
  • হাই-ভ্যালু অর্ডার
আরও জানুন

গ্রোসারি ও FMCG

দ্রুত রিঅর্ডার, ডেলিভারি জোন আর স্টক টার্নওভার।

  • ডেলিভারি জোন
  • দ্রুত রিঅর্ডার
  • স্টক টার্নওভার
আরও জানুন

B2B ও পাইকারি

কোম্পানি মূল্য, ক্রেডিট টার্ম আর বাল্ক অর্ডার।

  • প্রাইস লিস্ট
  • ক্রেডিট টার্ম
  • কোম্পানি অ্যাকাউন্ট
আরও জানুন

মাল্টি-ব্র্যান্ড ও এন্টারপ্রাইজ

একাধিক দোকান, RBAC আর কেন্দ্রীয় রিপোর্ট।

  • মাল্টি-স্টোর
  • RBAC
  • কেন্দ্রীয় ইনসাইট
আরও জানুন

অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম ডেলিভারি।

চারটা ধাপ, সবই অ্যাডমিন প্যানেলে বসে। ডেভেলপার লাগবে না, কিছু ইনস্টলও করতে হবে না।

  1. ১
    ২ মিনিট

    অ্যাকাউন্ট আর দোকান খুলুন

    নাম, ইমেইল, দোকানের নাম — ব্যস। কার্ড ছাড়াই ফ্রি ট্রায়াল শুরু হয়, দোকান সাথে সাথেই লাইভ।

  2. ২
    অ্যাডমিন → প্রোডাক্ট

    ক্যাটালগ তুলুন

    CSV থেকে প্রোডাক্ট ইমপোর্ট করুন, ভ্যারিয়েন্ট আর স্টক বসান। চাইলে এআই দিয়ে পুরো ক্যাটালগ বাংলায় অনুবাদ করান।

  3. ৩
    অ্যাডমিন → সেটিংস

    কুরিয়ার আর পেমেন্ট যুক্ত করুন

    Steadfast, Pathao, RedX-এর API কী বসান; bKash, Nagad, কার্ড আর COD চালু করুন। বুকিং আর সেটেলমেন্ট এরপর নিজে থেকেই চলে।

  4. ৪
    অ্যাডমিন → সোশ্যাল ইনবক্স

    ইনবক্স জুড়ে দিন

    WhatsApp, Messenger বা Telegram যুক্ত করুন। এআই প্রথমে উত্তর সাজেস্ট করে — আপনি দেখে পাঠান। পরিসংখ্যান ভালো হলে অটোপাইলট চালু করবেন।

পুরোটা অ্যাডমিন প্যানেলে হয় — আমরা চাইলে ক্যাটালগ আর কুরিয়ার একসাথে বসিয়ে দিই।

সচরাচর জিজ্ঞাসা।

যেটা খুঁজছেন পাননি? হোয়াটসঅ্যাপে লিখুন, আমরা আছি।

হোয়াটসঅ্যাপে লিখুন

শুরু করতে কি কার্ড লাগবে?

না, লাগবে না। ট্রায়ালের সময় কোনো টাকা কাটা হয় না। মেয়াদ শেষে ভালো লাগলে প্ল্যান নেবেন, না নিলে দোকান এমনিতেই থেমে থাকবে — কোনো বিল আসবে না।

কোন কুরিয়ারগুলো চলে?

Steadfast, Pathao, RedX সহ ৬টি কুরিয়ার। এখান থেকেই বুকিং দেবেন, লেবেল বের হবে, পার্সেল কোথায় আছে দেখতে পাবেন। কুরিয়ার টাকা পাঠালে কোন অর্ডারের কত, সেটাও মিলিয়ে দেওয়া থাকে।

পেমেন্ট কীভাবে নেব?

বিকাশ, নগদ, কার্ড আর ক্যাশ অন ডেলিভারি — সবই আছে। অনলাইন পেমেন্ট SSLCommerz-এর মাধ্যমে হয়, তাই কার্ডের তথ্য আমাদের কাছে জমা থাকে না।

আগের দোকান এখানে আনা যাবে?

যাবে। প্রোডাক্ট, ক্রেতার তালিকা আর পুরোনো অর্ডার আনতে আমরা সাহায্য করি। বড় ক্যাটালগ হলে আমাদের টিম বসে কাজটা করে দেয়।

একাধিক দোকান চালানো যাবে?

যাবে। একটা অ্যাকাউন্টেই কয়েকটা দোকান রাখতে পারবেন, কোন স্টাফ কোনটা দেখবে সেটাও ঠিক করে দিতে পারবেন। কয়টা দোকান, সেটা প্ল্যানের ওপর নির্ভর করে।

সব প্রশ্ন দেখুন

বিক্রি শুরু হোক আজ রাতেই।

কয়েক মিনিটেই যেকোনো প্ল্যান চালু করুন, অথবা এন্টারপ্রাইজ নিয়ে কথা বলুন। ক্যাটালগ আর কুরিয়ার আমরা একসাথে মাইগ্রেট করে দেব।

কার্ড লাগবে না · যেকোনো সময় বাতিল