যেখান থেকেই বিক্রি করুন, চালাবেন এক জায়গা থেকে।

দোকান, চ্যাট, কুরিয়ার আর হিসাব — আলাদা আলাদা জায়গায় ঘোরাঘুরি করতে হবে না।

এক নজরে AI Sooq

AI Sooq হলো বাংলাদেশের ব্যবসার জন্য এআই-চালিত ইকমার্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, বানিয়েছে Wafi Solution Lab। WhatsApp, Messenger, Instagram আর Telegram-এর মেসেজ থেকে এআই অর্ডার বানায়, আর একই অ্যাডমিন থেকে চলে অনলাইন দোকান, স্টক, কুরিয়ার, পেমেন্ট, দোকানের কাউন্টার (POS), মার্কেটিং আর হিসাব।

এটা কী
ইকমার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার: অনলাইন দোকান, অর্ডার, স্টক, কুরিয়ার, পেমেন্ট, দোকানের কাউন্টার (POS), এআই-চালিত সোশ্যাল ইনবক্স, মার্কেটিং আর হিসাব — এক অ্যাডমিন প্যানেলে।
কারা বানিয়েছে
Wafi Solution Lab — বাংলাদেশে তৈরি।
কোথায় চলে
ওয়েবে — অ্যাডমিন প্যানেল আর স্টোরফ্রন্ট দুটোই ব্রাউজারে চলে। আলাদা মোবাইল অ্যাপ নেই।
ভাষা
বাংলা আর ইংরেজি।
চ্যাট চ্যানেল
WhatsApp, Messenger, Instagram আর Telegram — সব এক ইনবক্সে।
কুরিয়ার
৬টি বিল্ট-ইন: Steadfast, Pathao, RedX, Paperfly, eCourier আর Carrybee।
পেমেন্ট
bKash, Nagad, SSLCommerz (কার্ড আর মোবাইল ওয়ালেট), Upay, Rocket আর ক্যাশ অন ডেলিভারি। বাংলাদেশের বাইরে নিবন্ধিত ব্যবসার জন্য Stripe আর PayPal।
দাম
টাকায়, ভ্যাট আলাদা। মাসিক, অথবা ১, ২ বা ৩ বছরের জন্য অগ্রিম — তাতে খরচ কম। ফ্রি ট্রায়ালে কার্ড লাগে না।
আপনার এখনকার ওয়েবসাইট
WooCommerce হলে AI Sooq Connector প্লাগইন দিয়ে; অন্য যেকোনো সাইট REST Storefront আর Admin API দিয়ে। Shopify অ্যাপ নেই — প্রোডাক্ট আসে CSV দিয়ে।
সাপোর্ট
রবি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৬টা (GMT+৬), WhatsApp বা ইমেইলে।

দোকান চালাতে যা যা লাগে, সব এক জায়গায়।

অনলাইন দোকান

মোবাইলে দ্রুত খোলে এমন দোকান, বাংলায়, আপনার নিজের ডোমেইনে। গুগলে খুঁজে পাওয়ার মতো করেই বানানো।

অর্ডার

নতুন অর্ডার থেকে হাতে পৌঁছানো পর্যন্ত পুরো পথটা এক পাতায়। কোন অর্ডার কোথায় আটকে আছে, এক নজরেই বোঝা যায়।

স্টক

একাধিক গুদাম বা আউটলেট হলেও হিসাব এক থাকে। কমে এলে জানিয়ে দেয়, ফিরে এলে ক্রেতাকেও জানায়।

পেমেন্ট

বিকাশ, নগদ, কার্ড আর ক্যাশ অন ডেলিভারি — সবই চালু আছে। টাকা আসে SSLCommerz-এর নিরাপদ পথে।

কুরিয়ার

Steadfast, Pathao, RedX সহ ৬টি কুরিয়ার। বুকিং, লেবেল আর ট্র্যাকিং এখান থেকেই — সন্দেহজনক অর্ডার আগেই ধরা পড়ে।

দোকানের কাউন্টার

সামনের দোকান আর অনলাইন — স্টক একটাই। কাউন্টারে বিক্রি করলে অনলাইনের হিসাবও ঠিক থাকে।

এআই সহকারী

চ্যাটের অর্ডার বুঝে নেয়, দিনের হিসাব বলে দেয়, ক্যাটালগ বাংলায় অনুবাদ করে আর ঝুঁকির অর্ডার চিনিয়ে দেয়।

হিসাবপত্র

বিক্রি, ফেরত আর খরচ নিজে থেকেই খাতায় ওঠে। লাভ কত, কোথায় খরচ বেশি — যখন খুশি দেখে নিন।

মার্কেটিং ও ক্রেতার তথ্য

ক্যাম্পেইন চালান, কার্ট ফেলে যাওয়া ক্রেতাকে ফেরান, চ্যাট আর ক্রেতার পুরো ইতিহাস এক জায়গায়।

বিক্রি শুরু হোক আজ রাতেই।

কয়েক মিনিটেই যেকোনো প্ল্যান চালু করুন, অথবা এন্টারপ্রাইজ নিয়ে কথা বলুন। ক্যাটালগ আর কুরিয়ার আমরা একসাথে মাইগ্রেট করে দেব।

কার্ড লাগবে না · যেকোনো সময় বাতিল