সচরাচর জিজ্ঞাসা।

যেটা খুঁজছেন পাননি? হোয়াটসঅ্যাপে লিখুন, আমরা আছি।

শুরু করতে কি কার্ড লাগবে?

না, লাগবে না। ট্রায়ালের সময় কোনো টাকা কাটা হয় না। মেয়াদ শেষে ভালো লাগলে প্ল্যান নেবেন, না নিলে দোকান এমনিতেই থেমে থাকবে — কোনো বিল আসবে না।

কোন কুরিয়ারগুলো চলে?

Steadfast, Pathao, RedX সহ ৬টি কুরিয়ার। এখান থেকেই বুকিং দেবেন, লেবেল বের হবে, পার্সেল কোথায় আছে দেখতে পাবেন। কুরিয়ার টাকা পাঠালে কোন অর্ডারের কত, সেটাও মিলিয়ে দেওয়া থাকে।

পেমেন্ট কীভাবে নেব?

বিকাশ, নগদ, কার্ড আর ক্যাশ অন ডেলিভারি — সবই আছে। অনলাইন পেমেন্ট SSLCommerz-এর মাধ্যমে হয়, তাই কার্ডের তথ্য আমাদের কাছে জমা থাকে না।

আগের দোকান এখানে আনা যাবে?

যাবে। প্রোডাক্ট, ক্রেতার তালিকা আর পুরোনো অর্ডার আনতে আমরা সাহায্য করি। বড় ক্যাটালগ হলে আমাদের টিম বসে কাজটা করে দেয়।

একাধিক দোকান চালানো যাবে?

যাবে। একটা অ্যাকাউন্টেই কয়েকটা দোকান রাখতে পারবেন, কোন স্টাফ কোনটা দেখবে সেটাও ঠিক করে দিতে পারবেন। কয়টা দোকান, সেটা প্ল্যানের ওপর নির্ভর করে।

দাম কি টাকায়?

হ্যাঁ, সব দাম টাকায় এবং ভ্যাট আলাদা। এক বা তার বেশি বছরের জন্য নিলে অগ্রিম বিল হয়, আর মাসে খরচ কম পড়ে।

এআই ঠিক কী কী করে?

চ্যাটের মেসেজ পড়ে অর্ডার সাজায়, উত্তর লিখে দেয়, দিনের বিক্রির হিসাব বলে, ক্যাটালগ বাংলায় অনুবাদ করে আর সন্দেহজনক অর্ডার আলাদা করে দেখায়। প্রতি প্ল্যানে মাসে কতবার এআই চলবে, সেটা নির্দিষ্ট করা থাকে।

সমস্যা হলে কাকে পাব?

রবি থেকে বৃহস্পতি, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা — হোয়াটসঅ্যাপ বা ইমেইলে। উপরের প্ল্যানগুলোতে উত্তর আগে পাবেন, এন্টারপ্রাইজে আলাদা একজন দায়িত্বে থাকেন।