ভুয়া COD অর্ডার আর রিটার্ন কমাবেন কীভাবে

COD কনফার্মেশন লিংক, ঝুঁকির অর্ডারে অ্যাডভান্স, COD রিস্ক চেক আর রিটার্নের ঝুঁকি আগেভাগে ধরা — পার্সেল বের হওয়ার আগেই AI Sooq যা করে।

গাইড৪ মিনিট পড়া

সংক্ষেপে

COD confirmation চালু করুন, যাতে কাস্টমার WhatsApp বা SMS-এর লিংকে নিজেই অর্ডার কনফার্ম করেন; ঝুঁকির অর্ডারে অ্যাডভান্স চান, আর কুরিয়ার বুকের আগে COD রিস্ক দেখে নিন।

বাংলাদেশে বেশিরভাগ কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতেই অর্ডার করতে চান। সমস্যাটাও এখানেই — ঝোঁকের মাথায় অর্ডার, ভুল নম্বর, রাইডার ফোন দিলে ফোন বন্ধ। প্রতিটা ফেরত আসা পার্সেলে কুরিয়ার চার্জ আর প্যাকিংয়ের খরচ তো যায়ই, মালটাও এতদিন তাকে না থেকে রাস্তায় ঘুরেছে।

AI Sooq এই ঝামেলা ধরে পার্সেল বের হওয়ার আগেই, ফেরত আসার পরে না।

ভুয়া COD অর্ডার আসে কেন?

কারণ COD অর্ডার দিতে কাস্টমারের এক টাকাও খরচ হয় না। ইনবক্সে একটা মেসেজ, একটা নাম আর ঠিকানা দিলেই অর্ডার হয়ে যায় — তাই হুটহাট অর্ডার, মজা করে দেওয়া অর্ডার আর ভুল ঠিকানার অর্ডার, রাইডার দরজায় পৌঁছানোর আগ পর্যন্ত সবই আসল অর্ডারের মতো দেখায়।

COD কনফার্মেশন কীভাবে কাজ করে?

Settings → Delivery → COD confirmation থেকে চালু করুন। COD অর্ডার এলে কাস্টমার WhatsApp বা SMS-এ একটা লিংক পান, আর নিজেই অর্ডারটা কনফার্ম করেন। যে অর্ডার কেউ কনফার্ম করেনি, তার পেছনে কুরিয়ার বুকিংয়ের টাকা খরচ হয় না।

ঝুঁকির অর্ডারে কি অ্যাডভান্স চাওয়া যায়?

যায়। একই জায়গা থেকে ঝুঁকির অর্ডারে শিপ করার আগে অ্যাডভান্স চাইতে পারেন। এটা নিজে থেকে চালু থাকে না — কখন চালু করবেন, সেটা আপনার সিদ্ধান্ত।

কোন অর্ডার ঝুঁকির, বুঝব কীভাবে?

  • COD রিস্ক চেক — Customers → COD risk check-এ পার্সেল পাঠানোর আগে কাস্টমারকে একবার যাচাই করে নিন।
  • রিটার্নের ঝুঁকি (RTO) প্রেডিকশন — Settings → Delivery-তে, কোন অর্ডার ফেরত আসার সম্ভাবনা বেশি, AI Sooq আগেই দেখিয়ে দেয়।
  • ফ্রড স্ক্রিনিং — সন্দেহজনক অর্ডার শিপ করার আগেই আলাদা করে দেখায়, যাতে আগে একটা ফোন করে নিতে পারেন।

ভুল ঠিকানার জন্যও কি রিটার্ন হয়?

হয়। চ্যাট থেকে অর্ডার এলে এআই নাম, ঠিকানা, প্রোডাক্ট আর পরিমাণ পড়ে নেয়, ঠিকানাটা গুছিয়ে দেয়, আর ডুপ্লিকেট অর্ডার শুরুতেই ধরা পড়ে — ফলে ভুল জায়গায় পার্সেল কম যায়।

যে রিটার্নগুলো তবুও হবে, সেগুলোর কী হবে?

রিটার্ন, রিফান্ড আর এক্সচেঞ্জ একটা গোছানো ওয়ার্কফ্লোতে (RMA) চলে। আর কুরিয়ার যখন COD-র টাকা পাঠায়, Orders → COD remittance-এ পেআউট স্টেটমেন্ট আপলোড করলে সেটা অর্ডারের সাথে মিলে যায় — বিস্তারিত আছে COD মেলানোর গাইডে।

আমার WooCommerce দোকানেও কি এটা চলবে?

চলবে। AI Sooq Connector প্লাগইন WooCommerce-এর চেকআউটে ফ্রড স্ক্রিনিং যোগ করে। কীভাবে যুক্ত করবেন, দেখুন Shopify বা WooCommerce থেকে AI Sooq-এ আসার গাইড।

কোথা থেকে শুরু করবেন

  1. 1COD confirmation চালু করুন (Settings → Delivery → COD confirmation)।
  2. 2ঝুঁকির অর্ডারে অ্যাডভান্স নেবেন কি না, ঠিক করে ফেলুন।
  3. 3কোনো অর্ডারে খটকা লাগলে বুক করার আগে কাস্টমারের COD রিস্ক দেখে নিন।
  4. 4কুরিয়ারের প্রতিটা পেআউট Orders → COD remittance-এ মিলিয়ে নিন।

কার্ড ছাড়াই ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করতে পারেন — প্ল্যান আর দাম দেখুন, অথবা কোনো প্রশ্ন থাকলে WhatsApp-এ লিখুন।

বিক্রি শুরু হোক আজ রাতেই।

কয়েক মিনিটেই যেকোনো প্ল্যান চালু করুন, অথবা এন্টারপ্রাইজ নিয়ে কথা বলুন। ক্যাটালগ আর কুরিয়ার আমরা একসাথে মাইগ্রেট করে দেব।

কার্ড লাগবে না · যেকোনো সময় বাতিল